 in front of a market chart and US dollar-320x167.webp)
ক্রিপ্টো ইতিহাসের সর্ববৃহৎ সাইবার হামলা; বাইন্যান্সের সাড়ে ৬ বিলিয়ন ডলার গায়েব
বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বাইন্যান্সে ইতিহাসের সর্ববৃহৎ সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্ল্যাটফর্মটি থেকে অন্তত ৬৩০ কোটি ডলারের (প্রায় ৪৭০ কোটি পাউন্ড) ডিজিটাল সম্পদ হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। তবে গ্রাহকদের আশ্বস্ত করে বাইন্যান্স জানিয়েছে, তাদের সব তহবিল নিরাপদ রয়েছে এবং যেকোনো আর্থিক ক্ষতি প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে পূরণ করবে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডিপসিকের প্রভাবে শীর্ষ ধনীদের ১০ হাজার ৮০০ কোটি ডলারের ক্ষতি
প্রযুক্তি কোম্পানির শেয়ারে দরপতন
চীনের এআই কোম্পানি ডিপসিকের সাফল্যের পর এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংসহ বিশ্বের শীর্ষ ৫০০ ধনী সোমবার (২৭ জানুয়ারি) মোট ১০ হাজার ৮০০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। এটি মূলত শেয়ার বাজারে প্রযুক্তি কোম্পানিগুলোর স্টক বড় পরিমাণে বিক্রি হবার কারণে হয়েছে। যা মূলত চীনের এআই কোম্পানি ডিপসিককে ঘিরে বাজার উদ্বেগ থেকে সৃষ্ট বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।