বাবা-দিবস
আজ বিশ্ব বাবা দিবস

আজ বিশ্ব বাবা দিবস

বাবা-ছোট্ট একটি শব্দ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে সন্তানের জীবনের সবচেয়ে বড় ভরসা, নিরাপত্তা আর নিঃস্বার্থ ভালোবাসার গল্প। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয়া থেকে শুরু করে সন্তানের স্বপ্ন পূরণে নীরবে সংগ্রাম করে যাওয়া মানুষটির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব বাবা দিবস।

ছেঁড়া মানিব্যাগ আর নীরব ত্যাগের অলিখিত বটবৃক্ষ ‘বাবা’

ছেঁড়া মানিব্যাগ আর নীরব ত্যাগের অলিখিত বটবৃক্ষ ‘বাবা’

ছেলেবেলার সেই তপ্ত দুপুর কিংবা বৃষ্টিভেজা দিনগুলোর কথা কি আজ খুব মনে পড়ে? যখন বাইরের মেঘের ডাকে বুকটা ভয়ে কেঁপে উঠতো, তখন কার শক্ত হাতটা আঁকড়ে ধরে আপনি পৃথিবীর সব ভয়কে জয় করতেন? কিংবা মাঝরাতে যখন তীব্র জ্বরে গা পুড়ে যেতো, তখন কপালে জলপট্টি দেয়ার পাশাপাশি ঘরের মেঝেজুড়ে কার ভারী পায়ের অস্থির পায়চারির শব্দ শুনতেন? তিনি যে ‘বাবা’ ছাড়া আর কেউ নন।