
ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে ফের উত্তাল পাকিস্তান। তার কারাবাসের তিন বছর পূর্তি ঘিরে সারা দেশে বিক্ষোভে অংশ হাজার হাজার সমর্থক। বন্দর নগরী করাচিতে পিটিআই সমর্থকদের সমাবেশ ও মিছিলে হামলা চালায় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজন নেতাকর্মীকে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় করাচি। এদিকে, ইমরান খানের সঙ্গে তার পরিবারের দেখা করার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আজাদ কাশ্মীর ইস্যুতে লাহোরে বিক্ষোভ, আটক কয়েকজন
আজাদ কাশ্মীরের শাসনব্যবস্থা সংস্কারের দাবি ও নির্বাচনি সহিংসতার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের লাহোরে। আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। কাশ্মীরে নির্বাচনি সহিংসতার প্রতিবাদে সোচ্চার নিষিদ্ধ সংগঠন জেএএসি’র প্রতি সংহতি জানিয়ে এদিন রাজপথে ছিল নাগরিক সমাজের একাংশ। সমর্থন দিয়েছে ছাত্র ও শ্রমিক সংগঠনগুলো। সমাবেশের আগে থেকেই শক্ত অবস্থান নিয়েছিল পুলিশ।

শ্যামনগরে এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ, আইনি ব্যবস্থার দাবি
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’। সমাবেশ থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, জাতীয় সংসদ থেকে বহিষ্কার এবং শ্যামনগরে তাকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানানো হয়।

শহিদ সাগর হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া সাগরের হত্যাকারীদের বিচারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ডেটা সেন্টার নির্মাণে ক্ষোভ; যুক্তরাষ্ট্রজুড়ে ১২৫ স্থানে বিক্ষোভ
কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোর দ্রুত প্রসারের অংশ হিসেবে ডেটা সেন্টার দ্রুত নির্মাণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ১২৫টি স্থানে বিক্ষোভ হয়েছে। গতকাল (শনিবার, ১৮ জুলাই) অনুষ্ঠিত এই কর্মসূচিকে গত এক বছরে জোরদার হওয়া ডেটা সেন্টার সম্প্রসারণের বিরুদ্ধে প্রথম সমন্বিত জাতীয় প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য ঘোষিত বরিশাল সদর উপজেলা আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে বরিশালে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। সমাবেশ শেষে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়।

ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান বদল; টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ
জনপ্রিয় তরুণ প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের ঘটনায় টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভের মধ্যেই ইউক্রেনের সাবেক পুলিশপ্রধান ইহোর ক্লিমেনকোকে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর অপসারণ: জেলেনস্কির নেতৃত্ব নিয়ে প্রশ্ন, পদত্যাগ শীর্ষ কমান্ডারের
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভকে বরখাস্তের ঘটনায় বৃহস্পতিবার দেশটিতে বিরল বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই সংস্কারবাদী মন্ত্রীর সঙ্গে কিয়েভের শীর্ষ জেনারেলের বিরোধ প্রকাশ্যে আসার পর যুদ্ধকালীন মন্ত্রিসভায় প্রেসিডেন্ট এক বছরে দ্বিতীয়বারের মতো এই রদবদল আনলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহত কলম্বিয়ান নাগরিক, প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র
অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে আবারও উত্তাল যুক্তরাষ্ট্র। মেইন অঙ্গরাজ্যের বিডেফোর্ড শহরে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে এক কলম্বিয়ান নাগরিক নিহতের ঘটনায় বিক্ষোভে নেমেছে শত শত মানুষ। মার্কিন অভিবাসন কর্মকর্তাদের দাবি, আত্মরক্ষা ও নিরাপত্তার স্বার্থে গুলি চালাতে বাধ্য হন আইন প্রয়োগকারী সদস্যরা। নিহতের স্মরণে শহরজুড়ে শুরু হয় বিক্ষোভ।

এবার জেন-জিরা প্রধানমন্ত্রী বালেন্দ্রর পদত্যাগ চায়, উত্তাল নেপাল
নেপালে নিজেদের সরকারের বিরুদ্ধেই আন্দোলনে নেমেছে জেন-জিরা। তরুণ নেতাদের ধরপাকড় ও তরুণের আত্মহত্যা ঘিরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ’র পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। দুই আন্দোলনকারীর মৃত্যু ঘিরে বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। বস্তিবাসীদের পুনর্বাসন ঘিরে সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক মাধ্যমে বিভিন্ন আপত্তিকর পোস্টের জেরে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

অপহরণ ও চাঁদাবাজি: যুবশক্তি নেতাসহ ৫ জন কারাগারে
দিনাজপুরে এক ব্যক্তিকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুনসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) সকালে পাঁচ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

সম্মেলন শুরুর এক দিন আগে ন্যাটোবিরোধী বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল-আঙ্কারা
সম্মেলন শুরুর এক দিন আগে ন্যাটোবিরোধী বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল-আঙ্কারা। গতকাল (রোববার, ৫ জুলাই) দেশটির কমিউনিস্ট পার্টির ডাকে আয়োজিত সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও পিপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ। এসময় আটক হন শতাধিক ব্যক্তি। এদিকে, ন্যাটো সম্মেলন ঘিরে পুরোপুরি প্রস্তুত আঙ্কারা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটোর সঙ্গে সম্পর্কের যে ফাটল ধরেছে ট্রাম্প প্রশাসনের, তা কমাতে উদ্যোগ নেবে জোটের শীর্ষ নেতৃত্ব।