বিজিবি
হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় বিজিবি-বিএসএফের

হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় বিজিবি-বিএসএফের

অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের টানাপোড়েন সম্পর্কের দেড় বছর বন্ধ থাকার পর হিলি সীমান্তে ঈদুল ফিতর উপলক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ সদস্যরা। আজ (শনিবার, ২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাব পিলারের চেকপোস্ট গেইটের শূন্য রেখায় দুই বাহিনীর মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে প্রায় সাড়ে নয় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, শাড়ি ও সানগ্লাস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) রাতে বিজয়নগরের কামালমোড়া সীমান্ত এলাকায় মাটিতে লুকানো অবস্থায় এসব চোরাই পণ্য উদ্ধার করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ (বুধবার, ১৮ মার্চ) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করে। পণ্যগুলোর মধ্যে রয়েছে ফুচকা, সিগারেট ও জিরা।

সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য: প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বদলে যাওয়া পরিস্থিতি

সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য: প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বদলে যাওয়া পরিস্থিতি

বিএনপি সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্যে নেমে আসা নিঃসন্দেহে একটি যুগান্তকারী সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সীমান্তে বিএসএফের গুলিতে হত্যাকাণ্ডের নৃশংস অতীতের প্রেক্ষাপটে এমন পরিস্থিতি কার্যকর নেতৃত্ব ও ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যশোর পৌনে ১০ কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক ১

যশোর পৌনে ১০ কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক ১

যশোর সীমান্তে অভিযান চালিয়ে পৌনে ১০ কোটি টাকার মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে বিজিবি। এসময় মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামালও জব্দ করে তারা। গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) রাত থেকে আজ (শনিবার, ১৪ মার্চ) সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে এগুলো জব্দ করে।

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাকারবারি ধরতে গিয়ে বাধার মুখে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাকারবারি ধরতে গিয়ে বাধার মুখে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক চোরাকারবারিকে ধরতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছেন বিজিবি সদস্যরা। এ সময় গ্রামবাসীরা চড়াও হলে অস্ত্র তাক করে আত্মরক্ষা করেন বিজিবি সদস্যরা। গতকাল (রোববার, ৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে এ ঘটনা ঘটে।

দিনাজপুরে বিজিবির অভিযান: কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

দিনাজপুরে বিজিবির অভিযান: কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে ভারতে পাচারের উদ্দেশে রাখা দুইটি কষ্টিপাথরের মূর্তিসহ রাসেল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

জ্বালানি তেল পাচার রোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা

জ্বালানি তেল পাচার রোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার, ৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির।

জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন

জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার প্রতিরোধে যশোর সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (শুক্রবার, ৬ মার্চ) বিকেলে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা

সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা

সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটেলিয়ন জানায়, আজ (শুক্রবার, ৬ মার্চ) সকাল থেকেই জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ

রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো মাদক কারবারীকে আটক করা সম্ভব হয়নি। গতকাল (বৃহস্পতিবার, ৬ মার্চ) ১০টার দিকে কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় পদ্মা নদীর চরের ঝাউ বনে অভিযান পরিচালনা করা হয়।

সীমান্তে ঢুকে পড়ায় বিএসএফের ধাওয়া; স্পিডবোটের ধাক্কায় বাংলাদেশি জেলে নিখোঁজ

সীমান্তে ঢুকে পড়ায় বিএসএফের ধাওয়া; স্পিডবোটের ধাক্কায় বাংলাদেশি জেলে নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরার সময় সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমানায় ঢুকে পড়ায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া দেয়। এসময় বিএসএফের ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। এছাড়া বিএসএফের স্পিডবোটের ধাক্কায় পানিতে পড়ে একজন নিখোঁজ হন।