
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়: ডিএসসিসি প্রশাসক
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। আজ (সোমবার, ১৬ মার্চ) সকাল ১০টায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ঢাকায় পৌঁছেছে যুব ফুটবল দল
ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল। যুব ফুটবল দলটিকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট ৬ই-১১০৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ (মঙ্গলবার, ২০ মে) আনুমানিক সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিমানটি ঢাকায় পৌঁছায়।

বৈরি আবহাওয়ায় অবতরণে ব্যর্থ যুব ফুটবলারদের বিমান, ফিরে গেছে কলকাতায়
বৈরি আবহাওয়ার কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট ৬ই-১১০৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরিস্থিতির কারণে ফ্লাইটটি কলকাতায় ফিরে গেছে।

বিএনপির কালকের সমাবেশ স্থগিত
বৈরি আবহাওয়ার কারণে আগামীকাল রাজধানীর নয়াপল্টনের সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ (শনিবার, ১৪ সেপ্টেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।