ইরান যুদ্ধে দুবাই ও আবুধাবির শেয়ার বাজার থেকে ১২০ বিলিয়ন ডলার উধাও
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে বৈশ্বিক শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এর অংশ হিসেবে দুবাই এবং আবুধাবির শেয়ার বাজার প্রায় ১২০ বিলিয়ন ডলার মূল্য হারিয়েছে। যা এ বাজারগুলোকে বিশ্বব্যাপী সবচেয়ে ক্ষতিগ্রস্ত আর্থিক বাজারের তালিকায় ফেলেছে।