পটুয়াখালীতে অবৈধ জাল-সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
পটুয়াখালীর মহিপুরে অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বিষয়টি নিশ্চিত করেন।