ব্যাটারি কোম্পানির ৩১৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি
ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ (রোববার, ৩০ আগস্ট) এনবিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।