স্যামসাং ও হুয়াওয়েকে টেক্কা দিতে অ্যাপলের নতুন বাজিমাত, বাজারে এলো ফোল্ডেবল আইফোন
স্যামসাং ও হুয়াওয়ে আধিপত্য বিস্তার করে রাখা ভাঁজযোগ্য বা ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে অবশেষে পা রাখলো প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আন্তর্জাতিক বাজারে ১ হাজার ৯৯৯ মার্কিন ডলার মূল্যে নিজেদের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন ‘আইফোন ডুও’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। রয়টার্সের প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।