যুক্তরাজ্যে মূল্যস্ফীতি কমেছে; প্রত্যাশার চেয়েও স্বস্তিতে ব্রিটিশরা
যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বাড়লেও গত মাসে যুক্তরাজ্যের মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি কমেছে। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের (ওএনএস) দেয়া তথ্য অনুযায়ী, গত এপ্রিল পর্যন্ত ১২ মাসে দেশটিতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। এর আগে মার্চ মাসে এই বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৩ দশমিক ৩ শতাংশ।