
মধুখালী ও আলফাডাঙ্গায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ: স্বস্তিতে মধুমতি পাড়ের হাজারো মানুষ
ফরিদপুরের মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার মধুমতি নদী পাড়ের মানুষের জীবনে যেন নতুন স্বস্তির বার্তা নিয়ে এসেছে স্থায়ী বাঁধ নির্মাণ কাজ। স্বাধীনতার ৫৪ বছর পর নদী ভাঙনের আতঙ্ক থেকে মুক্তির আশায় বুক বাঁধছেন নদী তীরবর্তী হাজারো মানুষ। প্রতি বছর ঈদের আনন্দ যেখানে ঢাকা পড়ে যেত ভাঙনের আতঙ্কে, সেখানে এবার ঈদের আগেই বাঁধের প্রায় শেষ হওয়ায় নদীপাড়ে বইছে আনন্দ ও উচ্ছ্বাস।

ফরিদপুরে বজ্রপাতে বিএনপি নেতা ও কৃষকের মৃত্যু
ফরিদপুরের মধুখালীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মো. লুৎফর রহমান (৪৭) নামে স্থানীয় এক বিএনপি নেতার ও জেলা সদরের ডিগ্রিরচর ইউনিয়নে বজ্রপাতে আজাহার শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ফরিদপুর চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের চলতি ২০২৪-২০২৫ সালে ৪৯ তম আখ মাড়াই শুভ উদ্বোধন হয়েছে। আজ (শুক্রবার, ১৩ ডিসেম্বর) বিকাল ৫টায় চিনিকলের কেন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপণের মাধ্যমে চিনিকলটির ৪৯ তম মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়।

ঢাকা-খুলনা মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ, পুলিশের ফাঁকা গুলি
ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই শ্রমিক নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় কয়েক হাজার মানুষ। মধুখালী সদর থেকে ডুমাইন পঞ্চপল্লীর উদ্দেশে বিক্ষোভ মিছিলটি যাত্রা শুরু করে। কিছু দূর এগোতেই পথিমধ্যে পুলিশ বাধা দেয়।