মধ্যপ্রাচ্য
আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা

আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও সংঘাতের বিস্তার রোধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনা করেছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল (শনিবার, ২৩ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ টেলিফোনে এই আলোচনা করেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ৫০০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি যুক্তরাজ্যের

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ৫০০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি যুক্তরাজ্যের

ইরান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সঙ্গে ৫০০ কোটি ডলারের একটি বিশাল বাণিজ্য চুক্তি সই করেছে যুক্তরাজ্য। গতকাল (বুধবার, ২০ মে) এই চুক্তির ঘোষণা দিয়ে ব্রিটিশ সরকার জানায়, দীর্ঘ মেয়াদে এই চুক্তি এই অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে লন্ডনের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হজে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন ৬২ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৬১টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। আজ (সোমবার, ১৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায়

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায়

সৌদি আরবসহ (Saudi Arabia) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা (Eid-ul-Adha) কবে উদ্‌যাপিত হবে, তা আজ (রোববার, ১৭ মে) সন্ধ্যায় চূড়ান্তভাবে জানা যাবে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (UAE) প্রশাসন আগেই নিশ্চিত করেছে যে, সন্ধ্যায় ১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষের ২৯ জিলকদ অর্থাৎ পবিত্র জিলহজ্ব (Saudi Eid ul Adha Date 2026) মাসের চাঁদ অনুসন্ধান (Zilhaj Moon Sighting) করা হবে।

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়লো

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়লো

ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দেশের প্রতিনিধিদলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এই যুদ্ধবিরতির ফলে সংঘাতের তীব্রতা কিছুটা কমলেও দক্ষিণ লেবাননে এখনো প্রায়ই যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটছে। ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য নিয়ে ব্রিকস দেশগুলোর মধ্যে মতভেদ; গাজায় যুদ্ধবিরতির আহ্বান

মধ্যপ্রাচ্য নিয়ে ব্রিকস দেশগুলোর মধ্যে মতভেদ; গাজায় যুদ্ধবিরতির আহ্বান

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে বর্তমান চেয়ারম্যান ভারত। বিবৃতিতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতভিন্নতা থাকার কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে এই জোটের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইথিওপিয়া, মিসর, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অনাক্রমণ চুক্তির প্রস্তাব সৌদি আরবের

ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অনাক্রমণ চুক্তির প্রস্তাব সৌদি আরবের

ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটি অনাক্রমণ চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। শীতলযুদ্ধে ইউরোপে উত্তেজনা প্রশমনে ১৯৭৫ সালে স্বাক্ষরিত হেলসিংকি অ্যাকর্ডসের আদলে এই চুক্তির কাঠামো তৈরি করছে রিয়াদ। গালফ নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী যুদ্ধ’ অবসানের ডাক ইতালির প্রেসিডেন্টের

মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী যুদ্ধ’ অবসানের ডাক ইতালির প্রেসিডেন্টের

মধ্যপ্রাচ্যে চলমান ‘স্থায়ী যুদ্ধাবস্থা’ অবসানের আহ্বান জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। গত বুধবার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই আহ্বান জানান। ইতালির সংবাদ সংস্থা আনসা’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিছু হঠার সুযোগ নেই: আইআরজিসি

পিছু হঠার সুযোগ নেই: আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে পিছু হঠার আর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামী নিয়া বলেছেন, মার্কিন বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতি এখন সুতোয় ঝুলছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরানের বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে ‘গোপন হামলা’ সৌদি আরবের: রয়টার্স

ইরানে ‘গোপন হামলা’ সৌদি আরবের: রয়টার্স

মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালে নিজ ভূখণ্ডে হামলার জবাবে ইরানে বেশ কয়েকবার গোপন সামরিক অভিযান চালিয়েছে সৌদি আরব। দুই পশ্চিমা কর্মকর্তা এবং ইরানের দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে ইরানের মাটিতে সরাসরি এমন সামরিক পদক্ষেপের খবর আগে কখনো প্রকাশ্যে আসেনি।

ইরানি বিমানে লেজার হামলার এআই ছবি শেয়ার করলেন ট্রাম্প

ইরানি বিমানে লেজার হামলার এআই ছবি শেয়ার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে চরম উত্তেজনার মধ্যে ইরানের ওপর ভয়াবহ সামরিক হামলার বেশ কিছু এআই-উৎপন্ন (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি এসব ছবি পোস্ট করেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংযুক্ত আরব আমিরাতে ইরানের জোড়া ড্রোন হামলা প্রতিহত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের জোড়া ড্রোন হামলা প্রতিহত

সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমানায় ইরান থেকে ছোড়া দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। আজ (রোববার, ১০ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোন দুটিকে শনাক্ত ও ধ্বংস করেছে। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।