মৌলভীবাজারের তিন নদীতে দ্রুত বাড়ছে পানি; তলিয়ে গেছে বোরো ধান
মৌলভীবাজারে অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বাড়ছে মনু, ধলাই, কুশিয়ারা নদীর পানি। অন্যান্য নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও জুড়ি নদীর পানি বিপৎসীমার ১১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, নিম্নাঞ্চল প্লাবিত, রয়েছে বন্যার শংকা। বোরো আবাদের ৮৯৭ হেক্টরের ধান পানিতে তলিয়ে গেছে, নষ্ট হয়েছে আউশ ধানের বীজতলা ও গ্রীষ্মকালীন সবজি আবাদ।