
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে। আজ (রোববার, ১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়।

২০২৭ সালে ঈদ ও পূজার ছুটি কত দিন? জানালো সরকার
আগামী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা (Cabinet approves 2027 government holiday list BD)। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে খুব শীঘ্রই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এবারের ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরের মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, পবিত্র ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি নির্ধারিত হয়েছে (Eid-ul-Fitr and Eid-ul-Adha holiday 2027 BD-Government holiday list 2027 Bangladesh approval)।

২০২৭ সালে সরকারি ছুটির ২৯ দিনের সাত দিনই শুক্র-শনি
আসন্ন নতুন বছরের সরকারি ছুটির ছুটির প্রজ্ঞাপন ও রূপরেখা চূড়ান্ত করেছে মন্ত্রিসভা (Bangladesh govt holiday list 2027 approval)। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে (Cabinet meeting approved 2027 holiday schedule BD)। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে এই ছুটির তালিকা প্রকাশ করেন।

২০২৭ সালে কবে কত দিন ছুটি? চূড়ান্ত তালিকা প্রকাশ
আগামী ২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা (2027 public holiday calendar Bangladesh draft approved)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রণয়ন করা তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে (Total 29 days government holiday in 2027 BD)। তবে এর মধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)-র সঙ্গে মিলে যাওয়ায় প্রকৃত বা কার্যকর ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ২২ দিন (Actual working government holidays 22 days in 2027-Government holiday list 2027 Bangladesh approved Cabinet।

২০২৭ সালের ছুটির ক্যালেন্ডার মন্ত্রিসভায় অনুমোদন
২০২৭ সালের ছুটির ক্যালেন্ডার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ছুটির তালিকায় ১৫ দিন জাতীয় দিবসের সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশের ছুটিসহ মোট ২৯ দিন ছুটির অনুমোদন দেয়া হয়েছে। যার মধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটির দিনগুলো যুক্ত থাকায় কার্যত আগামী বছর ২২ দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

মন্ত্রিসভার সদস্যদের সামরিক প্রশিক্ষণে নামালেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ
রাষ্ট্রের পরিচালনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশ্যে দেশের মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণের মুখোমুখি করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। হুরসো সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই বিশেষ কার্যক্রমে মন্ত্রী ও উপমন্ত্রীদের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করছেন।

৬ কার্গো এলএনজি কিনবে সরকার
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করাই ছিলো জীবনের সেরা পরামর্শ: ইশরাক
প্রধানমন্ত্রীর নির্দেশেই পদত্যাগ করেছেন বলে এবার জানালেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সদ্য পদত্যাগ করা সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং এটিকে তিনি জীবনের ‘সেরা পরামর্শ’ হিসেবে দেখছেন।

ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে: মাহদী আমিন
মন্ত্রিসভা থেকে মুক্তিযোদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয় বরং আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৫ বছর এনসিটি চালাবে বিদেশি অপারেটর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য আন্তর্জাতিক অপারেটরের হাতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ-সংক্রান্ত খসড়া কনসেশন চুক্তি আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

‘ছায়া মন্ত্রিসভায়’ দায়িত্বপ্রাপ্তরা মাঠে কাজ শুরু করেছেন: গোলাম পরওয়ার
ছায়া মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্তরা এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দলের ঘোষিত ছায়া মন্ত্রিসভা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।