বিশ্ব মা দিবস আজ
‘মায়ের চেয়ে আপন কেহ নাই’-সত্যিই তাই। পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক ‘মা’। আর এ শব্দটিই জন্মের পর সব থেকে বেশিবার উচ্চারিত হয়। আজ (রোববার, ১০ মে) বিশ্ব মা দিবস। যে মায়ের কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখে সন্তান, সে মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববারকে বিশ্ব মা দিবস হিসেবে পালন করা হয়।