
সময় ফুরিয়ে আসছে; ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
নেতানিয়াহুর সঙ্গে আধঘণ্টা ফোনালাপের পরই ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, ইরানের সময় ফুরিয়ে আসছে, দ্রুত পদক্ষেপ না নিলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। অন্যদিকে যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে নজিরবিহীন জবাব দেয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। এমনকি নৌ অবরোধ তুলে না নিলে ওমান সাগরে যুক্তরাষ্ট্রের কবর রচনার হুমকি দিয়েছেন আইআরজিসির সাবেক কমান্ডার।

পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের হুমকি, পাল্টা হুঁশিয়ারি ইরানের
পারমাণবিক ইস্যুতে সময় ফুরিয়ে আসছে বলে ইরানকে সতর্ক করে হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, যেকোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত আছে তারা।

কানাডার নির্বাচন: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কার্নি
কানাডার আসন্ন নির্বাচনে উপলক্ষ্যে বিভিন্ন জরিপে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন লিবারেল পার্টির প্রার্থী মার্ক কার্নি। দুটি বড় বিতর্কে তার কাছে অনেকটা ধরাশায়ী কনজারভেটিভ প্রার্থী। এরই মধ্যে শুরু হয়েছে আগাম ভোটগ্রহণ। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা লড়াই করার মতো সাহসী প্রধানমন্ত্রী বেছে নিতে চান কানাডিয়রা।

ট্রাম্পকে নিয়ে বিশ্বজুড়ে চলছে মাতামাতি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে বিশ্বজুড়ে চলছে মাতামাতি। ভারতে ট্রাম্পের দীর্ঘায়ু কামনা করে পূজার আয়োজন করে ডানপন্থি হিন্দুরা। ইতালির নেপলস শহরের রাস্তায় শোভা পাচ্ছে রক্তমাখা ট্রাম্পের মূর্তি। এদিকে, হামলার পর ট্রাম্পের মুষ্টিবদ্ধ আইকনিক ছবি দিয়ে ট্যাটু বানাচ্ছে ফ্লোরিডার মানুষ।