মির্জা-আব্বাস
প্রতিটি দুর্যোগে এলাকায় ছিলাম, মানুষের থেকে দূরে থাকিনি: মির্জা আব্বাস

প্রতিটি দুর্যোগে এলাকায় ছিলাম, মানুষের থেকে দূরে থাকিনি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমি প্রতিটি দুর্যোগে এলাকায় ছিলাম। কখনো মানুষের থেকে দূরে থাকিনি। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে হক ক্যাসেল ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভা শেষে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে: মির্জা আব্বাস

মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে: মির্জা আব্বাস

বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, এ দেশের মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোতালেব প্লাজায় ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জামায়াতের জুনিয়র টিম সকাল-সন্ধ্যা নোংরা ভাষায় কথা বলছে: মির্জা আব্বাস

জামায়াতের জুনিয়র টিম সকাল-সন্ধ্যা নোংরা ভাষায় কথা বলছে: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, জামায়াতে ইসলামীর একটি গ্রুপ, জামায়াতে ইসলামীর জুনিয়র টিম সকাল-দুপুর-সন্ধ্যা বিএনপির বিরুদ্ধে অসভ্য-নোংরা ভাষায় কথাবার্তা বলছে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) ঢাকার গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

‘নারীদের কর্মসংস্থান-সামাজিক ভূমিকা নিয়ে বক্তব্য সংযত ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন’

‘নারীদের কর্মসংস্থান-সামাজিক ভূমিকা নিয়ে বক্তব্য সংযত ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন’

নারীদের কর্মসংস্থান ও সামাজিক ভূমিকা নিয়ে যেকোনো বক্তব্য সংযত ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।

কিছু ছেলেপেলে জুটেছে, হঠাৎ আঙুল ফুলে কলাগাছ; লম্বা লম্বা কথা বলে: মির্জা আব্বাস

কিছু ছেলেপেলে জুটেছে, হঠাৎ আঙুল ফুলে কলাগাছ; লম্বা লম্বা কথা বলে: মির্জা আব্বাস

‘এখন কিছু ছেলেপেলে জুটেছে, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, লম্বা লম্বা কথা বলে।’—মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, ঘুম থেকে উঠেই তারা আল্লাহর নাম না নিয়ে তার নামে সমালোচনা করে বেড়াচ্ছে। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনে বায়রা নেতাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আজকের প্রজন্মকে শ্রদ্ধা-আদব শিখতে হবে: মির্জা আব্বাস

আজকের প্রজন্মকে শ্রদ্ধা-আদব শিখতে হবে: মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস নির্বাচনের সময় নেতাকর্মীদের ধৈর্য্যধারণ করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে নতুন প্রজন্মকে শ্রদ্ধা ও আদব শেখার প্রতি আহ্বান জানিয়েছেন এই বিএনপি নেতা।

বিএনপি কারো সঙ্গে ঝগড়া করতে চায় না: মির্জা আব্বাস

বিএনপি কারো সঙ্গে ঝগড়া করতে চায় না: মির্জা আব্বাস

দলের নেতাকর্মীদের কোনো উস্কানিতে না পড়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কারো সঙ্গে ঝগড়া করতে চায় না। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘একটি দল অনেক উস্কানিমূলক কথা বলছে, ষড়যন্ত্রমূলক কাজ করছে, এগুলোতে পা দেয়া যাবে না। জনগণ ১২ তারিখে ভোটের মাধ্যমে এর জবাব দেবে।’ আজ (বুধবার, ২৮ জানুয়ারি) সকালে নয়াপল্টনে সপ্তম দিনের নির্বাচনি প্রচারণায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছে, ওরা উস্কানি দিচ্ছে যাতে হামলা হয়: মির্জা আব্বাস

সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছে, ওরা উস্কানি দিচ্ছে যাতে হামলা হয়: মির্জা আব্বাস

হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় বিএনপিকে, বিশেষ করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দুষছে এনসিপি। তবে এই অভিযোগের জবাবে তিনি বলেছেন, এগুলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছে। তবে ওরা উস্কানি দিচ্ছে, যাতে হামলা করা হয়।

পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে হয়েছে: নাহিদ

পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে হয়েছে: নাহিদ

ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ‘মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে’ ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় ‘ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী-ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে’ বলেও জানান তিনি।

‘জনগণের ভোটই ক্ষমতার একমাত্র উৎস, আল্লাহ একমাত্র সিদ্ধান্তকারী’

‘জনগণের ভোটই ক্ষমতার একমাত্র উৎস, আল্লাহ একমাত্র সিদ্ধান্তকারী’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, জনগণের ভোটই ক্ষমতার একমাত্র উৎস। কোনো দল বা গোষ্ঠী কাউকে বিজয়ী করার মালিক নয়, এ ক্ষেত্রে আল্লাহ একমাত্র সিদ্ধান্তকারী।

প্রতিটি রাজনৈতিক দল সহনশীল মনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে—মির্জা আব্বাসের আশা

প্রতিটি রাজনৈতিক দল সহনশীল মনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে—মির্জা আব্বাসের আশা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি রাজনৈতিক দল সহনশীল মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।

তোরা যা খুশি তাই ক, আমি কোনো কথা কমু না: মির্জা আব্বাস

তোরা যা খুশি তাই ক, আমি কোনো কথা কমু না: মির্জা আব্বাস

এনসিপি ও জামায়াতের নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে নেমেছি। কিন্তু পারছি না। ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে আমরা ধৈর্য ধরে রাখতে পারছি না। আমি সহ্য করতে পারছি না। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।