মিলিশিয়া

ইরানপন্থী মিলিশিয়া নেতার তথ্যে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরাকে ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদা (কেএসএস)-এর প্রধানের তথ্য পেতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রামের আওতায় এই ঘোষণা দেয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরাকে ডলার পাঠানো বন্ধ করলো ট্রাম্প প্রশাসন
ইরাকে মার্কিন ডলার পাঠানো বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা কর্মসূচিগুলোও স্থগিত করা হয়েছে। ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে নির্মূল করতে বাগদাদকে চাপে ফেলতেই ওয়াশিংটন এই কঠোর পদক্ষেপ নিয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।