
মেট্রোরেলে চলাচলের সময় ‘বাড়ছে’ আরও ৩০ মিনিট!
ঢাকা মহানগরীর বুকে যানজট এড়ানোর সবচেয়ে জনপ্রিয় বাহন মেট্রোরেলের রাতের চলাচলের সময়সীমা (Metro rail night service time) আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (Dhaka Mass Transit Company Limited - DMTCL)। গত ৭ জুন থেকে উভয় দিক থেকে রাতের সময় ২০ মিনিট বাড়ানোর পর থেকেই যাত্রীসংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে (Dhaka Metro Rail New Schedule: Night Services May Be Extended Further)। এখন রাতের শেষ ট্রেনগুলোতেও দিনের ব্যস্ততম সময়ের বা পিক আওয়ারের (Peak hour crowd in Metro rail) মতো উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

বাড়লো মেট্রোরেল চলাচলের সময়: জেনে নিন নতুন সূচি
রাজধানীবাসীর প্রতিদিনের যাতায়াত আরও দ্রুত ও সহজ করতে আজ (রবিবার, ৭ জুন) থেকে কার্যকর হচ্ছে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি (Metro Rail New Time Schedule)। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে রাতের বেলা উভয় প্রান্ত থেকে ২০ মিনিট বাড়তি সময় ধরে ট্রেন চলাচল করবে। একই সাথে আগামীকাল সোমবার থেকে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচি প্রকাশ
পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এই দীর্ঘ ছুটিতে রাজধানীর মানুষের যাতায়াত ও ভ্রমণ আনন্দদায়ক করতে মেট্রোরেল (Metro Rail) চলাচলের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)।

মেট্রোরেল ও ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়: কারা এবং কীভাবে পাবেন এই সুবিধা?
মেট্রোরেল (Metrorail) এবং আন্তঃনগর ট্রেনের (Intercity Train) ভাড়ায় বড় ধরণের সুখবর দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। এখন থেকে প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা ভাড়ার ক্ষেত্রে ২৫ শতাংশ বিশেষ ছাড় (25% Discount) পাবেন। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি, জেনে নিন কখন ছাড়বে শেষ ট্রেন
আসন্ন পবিত্র রমজান মাস (Holy Ramadan) উপলক্ষে রাজধানী ঢাকার যাতায়াত ব্যবস্থায় স্বস্তি ফেরাতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি (Metro Rail New Timetable) ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রমজানের প্রথম দিন থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই পরিবর্তিত সূচি কার্যকর থাকবে। মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) ও গণভোটের দিন ভোটারদের যাতায়াত সহজ করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)। সাধারণ ছুটির দিন হওয়া সত্ত্বেও ওইদিন মেট্রোরেল (Metro Rail) চলাচল কেবল স্বাভাবিকই থাকবে না, বরং ট্রেনের সংখ্যা (Number of Trains) আরও বাড়ানো হবে।

এক ঘণ্টার বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু
যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ (শনিবার, ২৫ জানুয়ারি) দুপুর ১টা ৩৯ মিনিট থেকে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়।

স্থায়ী ও একক যাত্রার পাসের বিভ্রান্তি এড়াতে ভিন্ন মোড়কে মেট্রোর নতুন পাস: ডিএমটিসিএল এমডি
মেট্রোরেলের স্থায়ী পাস ও একক যাত্রার পাস আলাদা করতে ভিন্ন মোড়কে মেট্রোরেলের নতুন পাসগুলো তৈরি করা হয়েছে, এতে একই রকম মেট্রোরেলের পাসের বিভ্রান্তি দূর হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ এখন টিভিকে দেয়া বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।

সাড়ে তিনটায় চালু হচ্ছে মেট্রোরেল, খুলছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন
আজ বিকেল সাড়ে ৩টা থেকে প্রতি শুক্রবার চলাচল শুরু করতে যাচ্ছে মেট্রোরেল। সেই সাথে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা কাজীপাড়া স্টেশনটিও খুলছে আজ। তবে মিরপুর-১০ স্টেশন চালু করতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।