মেট গালা: ফ্যাশনের মহোৎসবে তারকাদের চোখধাঁধানো উপস্থিতি
ফ্যাশন জগতের সবচেয়ে বড় উৎসব মেট গালা। যে অনুষ্ঠানের লাল গালিচায় তারকাদের নজরকাড়া উপস্থিতি, চোখ ধাঁধানো সাজ-পোশাকে আর গহনার দিকে কোটি মানুষের দৃষ্টি আটকে থাকে। প্রতিবারের মতো পুরো বিশ্বের অসংখ্য তারকা ও ডিজাইন হাউস নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছে এবারের আসরেও।