মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’ বিমানবন্দর থেকে গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও ২৯ মামলার আসামি মো. রাজা বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১৯ মে) সন্ধ্যায় নেপাল থেকে দেশে ফেরার সময় শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।