
প্রথম দফার আলোচনায় আসেনি পরমাণু ইস্যু; জানালো ইরানের রাষ্ট্রীয় মাধ্যম
সুইজারল্যান্ডে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রথম দফার বৈঠকটি আপাতত বিরতি দেয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনআজ (রোববার, ২১ জুন) জানিয়েছে, ৮০ মিনিট স্থায়ী এই প্রথম দফার আলোচনায় তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো কথা হয়নি। মিড ইস্ট আইয়ের প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান প্রথম দফার আলোচনা সম্পন্ন
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার প্রথম দফার সরাসরি আলোচনা সম্পন্ন হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে আসিম মুনির
ইসলামাবাদ সমঝোতা স্মারকের কাঠামোর আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বার্গেনস্টক শহরে আয়োজিত এই আলোচনায় চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন-ইরান আলোচনায় মূল ইস্যু লেবানন সংঘাত
যুক্তরাষ্ট্রের সঙ্গে সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া আলোচনায় লেবানন সংঘাতের বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছে ইরান। ইসরাইল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান লড়াই ছাড়াও ইরানের জব্দ করা অর্থ ফেরত এবং তেল বিক্রির মতো বিষয়গুলো আলোচনায় স্থান পাবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবানন ইস্যু ও পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় জেডি ভ্যান্স; মধ্যস্থতায় পাকিস্তান
ইসরাইলের হামলা এবং চুক্তি লঙ্ঘনের অজুহাতে ইরান হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেয়ার ঘোষণা দিলেও সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে। লেবানন পরিস্থিতি এবং পরমাণু ইস্যু নিয়ে এই নতুন দফার আলোচনায় অংশ নিতে আজ (রোববার, ২১ জুন) ভোরে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে। ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ ওই বৈঠকের মাধ্যমে পুনরায় শুরু হবে বলে জানান তিনি।