রংমিস্ত্রি

দালালের প্রতারণায় সৌদিতে রংমিস্ত্রির মৃত্যু
স্বপ্ন আর আশা নিয়ে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন টাঙ্গাইলের রংমিস্ত্রি রুবেল। সেখানে কাজ না পেয়ে অনাহারে দেড় মাসের ব্যবধানে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সৌদি আরবে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাসে কাজের ভিসার বদলে কথিত ফ্রি ভিসায় রুবেলকে সৌদিতে পাঠিয়েছে দালাল। আর প্রবাসী কল্যাণ সেন্টার রুবেলের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শ্রীপুরে বোতাম কারখানা থেকে আরো দুইজনের মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের বোতাম তৈরির কারখানায় আগুনের ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।