আবেগ ও বহুরূপী সত্ত্বার এক অভিনব রূপ: মানুষের সাথে সখ্যতা গড়তে এলো 'রবার্ট দ্য রোবট'
রবার্ট দ্য রোবট। তাৎক্ষণিকভাবে ভিন্ন মানবসত্তা ধারণ করতে পারে এই যন্ত্রমানব। হাসি, রাগ, দুঃখসহ ভিন্ন ভিন্ন আবেগ প্রকাশেও সক্ষম। মানুষের সাথে সহজ যোগাযোগের জন্য রবার্টকে তৈরি করা হলেও, মানুষের নিখুঁত নকল তৈরির উদ্দেশ্য নয়। আর তাই, নানান অভিব্যক্তি ধারণ করতে পারলেও রবার্ট শুধুই রোবট।