
যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। সরকারি, বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠনগুলো নানা আয়োজনে দিবসটি স্মরণ করছে। আজ (বুধবার, ৫ আগস্ট) সকাল থেকেই রাজশাহীতে চলছে দিবসটি পালনের নানান আনুষ্ঠানিকতা। ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

অশুল্ক বাধা দূর না হলে বাংলাদেশ-ফ্রান্সের ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্ভব নয়: ফরাসি রাষ্ট্রদূত
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্য আনতে অশুল্ক বাণিজ্য বাধা দূর করে ইউরোপীয় রপ্তানিকারকদের জন্য আরও সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফ্রান্স। বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেছেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে, তবে বাণিজ্যে এখনো বড় ধরনের ভারসাম্যহীনতা রয়ে গেছে।

রাকসু ভিপির বক্তব্যে আরটিজেএ’র উদ্বেগ ও নিন্দা, বক্তব্য প্রত্যাহারের দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুমকিমূলক বক্তব্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। সংগঠনটি অবিলম্বে তার ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।

রাবির চিকিৎসা কেন্দ্র ঘিরে নানা অনিয়মের অভিযোগ
এবারের গল্পটা দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের। ব্যঙ্গ করে শিক্ষার্থীরা যার নাম দিয়েছে নাপা সেন্টার। কারণ, বিশ্ববিদ্যালয়ের ৭২ বছরের ইতিহাসে অনেক কিছু পাল্টালেও, বদলায়নি এই চিকিৎসা কেন্দ্রের জরাজীর্ণ দশা। পর্যাপ্ত সেবা তো নেই, উল্টো রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের অপেশাদার আচরণের অভিযোগ। কেবল এই বছরেই অবহেলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন মেধাবী শিক্ষার্থী।

শাহবাগবিরোধী ছাত্র ঐক্যের মিছিলে হামলায় রাবি ছাত্রশিবিরের প্রতিবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শাহবাগবিরোধী ছাত্র ঐক্যের’ মিছিলে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতৃত্বে সংঘটিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির শাখা ছাত্রশিবির। আজ (বুধবার, ২৮ মে) ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফয়সালের যৌথ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবি প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা
পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল করাসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।