পায়রা বন্দরে সম্ভাবনার সেতু
পায়রা বন্দরের প্রথম টার্মিনাল প্রকল্পের আওতায় আন্ধারমানিক নদীর ওপর নির্মাণাধীন সেতুর ডেক নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) সেতুটির সর্বশেষ কংক্রিট ঢালাই শেষ হয়। সেতুটি চালু হলে পায়রা বন্দরের সঙ্গে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম হবে। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।