
টাকা ছাড়াই বসানো যাবে সৌরবিদ্যুৎ, জেনে নিন কীভাবে পাবেন
নিজের পকেট থেকে কোনো অর্থ বা পুঁজি বিনিয়োগ না করেই সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ (Solar electricity system Bangladesh) ব্যবহারের দারুণ সুযোগ। এখন থেকে দেশের বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনের ছাদ, আঙ্গিনা কিংবা উপযুক্ত খালি জায়গায় বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে সম্পূর্ণ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে (Solar power on government buildings roof)। এ ক্ষেত্রে গ্রাহক প্রতিষ্ঠানকে সোলার প্ল্যান্ট বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিকভাবে কোনো বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে না।

রুফটপ সোলার স্থাপনকারীরা পাবেন ‘গ্রিন হাউজ’ স্বীকৃতি, মিলবে কর ছাড়
বাসাবাড়িতে রুফটপ সোলার স্থাপনকারীদের সরকার গ্রিন হাউজ হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পাশাপাশি কর ছাড়ের সুবিধা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এ জন্য দ্রুত সংসদে আইন পাশের উদ্যোগ নেয়া হচ্ছে।