সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত শরীফ
সাড়ে চার বছরের বেশি সময় পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) ফিরেছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরিচ্যুতির দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে চাকরি ফিরে পেয়েছেন তিনি। জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা দিয়ে তাকে পুনর্বহালের আদেশ বহাল রয়েছে।