
কক্সবাজারে পশুর হাটে জাল টাকা, ছিনতাই ও অজ্ঞান পার্টি ঠেকাতে র্যাবের কঠোর অবস্থান
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং পশুর হাটগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-১৫। আজ (সোমবার, ২৫ মে) কক্সবাজারের রামু কলঘর বাজার এলাকায় বিভিন্ন পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট মোস্তাফিজুর রহমান।

বরগুনার বিভিন্ন পশুর হাটে র্যাবের নিরাপত্তা জোরদার
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরগুনার বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৮। ঈদকে কেন্দ্র করে হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

কোরবানির হাটে ছিনতাই ঠেকাতে ‘ক্যাশলেস লেনদেনের’ পরামর্শ র্যাব ডিজির
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং টাকা ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিরোধে ‘কার্যকরী ব্যবস্থা’ নেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। একই সঙ্গে পশুর হাটগুলোতে নগদ টাকার বড় অঙ্কের লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করার কথাও বলেন তিনি।

কক্সবাজারে র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেপ্তার
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। গতকাল (রোববার, ১৭ মে) দিবাগত রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গাছ কাটা নিয়ে বিরোধে হত্যা: পলাতক প্রধান আসামি বেলায়েত গ্রেপ্তার
বরগুনার পাথরঘাটায় গাছ কাটা নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর আলম ফিডার হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. বেলায়েতকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল (রোববার, ১৭ মে) রাতে বরগুনার তালতলীর নিশানবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামে র্যাবের অভিযান: ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের বিভিন্ন স্থানে পৃথক দু’টি অভিযানে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল (শনিবার, ১৬ মে) মহানগরীর পাঁচলাইল থানা এলাকা ও জেলার হাটহাজারী থানা এলাকা থেকে এসব জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা-আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার আলোচিত ঘটনায় মূল পরিকল্পনাকারী ও এজাহারভুক্ত প্রধান আসামিসহ ৭ জনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল (বৃহস্পতিবার, ৮ মে) গভীর রাত পর্যন্ত পরিচালিত র্যাব-১৫ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারে গ্রেপ্তার ভোলার আলোচিত রহিম হত্যা মামলার প্রধান আসামি
ভোলায় সংঘটিত ‘আ. রহিম’ হত্যা মামলার অন্যতম প্রধান ঘাতক মো. জাকির হোসেন বাঘা (৩৬) অবশেষে র্যাবের জালে ধরা পড়েছেন। দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার পর তাকে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যার ঘটনায় ৪ সন্দেহভাজন আটক
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করেছে র্যাব। হত্যায় সংশ্লিষ্ট অন্যদের আটক করতে পুলিশ ও র্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

পটুয়াখালীতে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা
পটুয়াখালীর গলাচিপায় চড়া মূল্যে জ্বালানি ও ভোজ্যতেল বিক্রয় করায় দুই ব্যবসায়ীর ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে পটুয়াখালী র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দিনাজপুরে এনজিওকর্মী ধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তার
দিনাজপুরে এনজিওকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মো. তারিকুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

পার্বতীপুরে অবৈধভাবে মজুত ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ
দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ (শনিবার, ১১ এপ্রিল) বিকেলে পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় এক অভিযানে এ জ্বালানি তেল উদ্ধার করা হয়।