আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন যৌথবাহিনীর সদস্যরা। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সেনাবাহিনীর মেজর মো. ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ প্রমুখ।
এছাড়াও সেখানে র্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনি সরাঞ্জাম ও দায়িত্বপ্রাপ্তদের পাঠানো হয়।
আরও পড়ুন:
জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কাল সকাল সাড়ে ৭টা হতে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত জেলার এক হাজার ৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৬০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওউর্ন ক্যামেরাযুক্ত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া ৬৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুই হাজারের অধিক সেনাবাহিনী, আড়াই হাজারের অধিক পুলিশসদস্য, চার শতাধিক বিজিবি, শতাধিক র্যাবসদস্য, স্ট্রাইকিং ফোর্সের সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবেন।





