লিলি নিউ সোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর
লিলি সিরাম গ্লো সোপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। কসমেটিকস, হোমকেয়ার, স্কিনকেয়ার, বেবি কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবির একটি জনপ্রিয় ব্র্যান্ড লিলি। সাবিলা নূর নিজেই লিলির সঙ্গে তার যুক্ত হওয়ার বিষয়টি সামনে আনেন।