লোকপ্রশাসন-বিভাগ
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও দেয়া হয়েছে।

আবু সাঈদ হত্যায় বেরোবির দুই শিক্ষকসহ নয়জনকে বরখাস্ত

আবু সাঈদ হত্যায় বেরোবির দুই শিক্ষকসহ নয়জনকে বরখাস্ত

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদ ও জুলাই বিপ্লবে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দু'জন শিক্ষকসহ নয়জনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার পাশাপাশি ছাত্রলীগের অভিযুক্ত ৭২ শিক্ষার্থীকে শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

অন্তর্বর্তী সরকারের ৫ কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি

অন্তর্বর্তী সরকারের ৫ কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি

অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের জন্য গঠন করা ছয়টি কমিশনের মধ্যে পাঁচ কমিশনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করে গেজেট দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (বৃহস্পতিবার, ৩ অক্টোবর) এই গেজেট দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।