শেয়ারবাজারে সূচকের পতন, লেনদেন ৫৪৫ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণ কমে ৫৪৫ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৩০৮ টাকায় দাঁড়িয়েছে। আজ (রোববার) ডিএসইতে ১ লাখ ৭৮ হাজার ১০৩ টি ট্রেডের মাধ্যমে ৩৮৯টি কোম্পানির মোট ২০ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৮৬৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।