
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ ইটভাটা শ্রমিকের মৃত্যু
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (৩০) ও মো. আলাউদ্দিন (৩৫) নামে দুইজন ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকার এন বি সি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালীতে নিখোঁজের দু’দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার
নোয়াখালীর কবিরহাট উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের অফিসের পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকার মালিকপক্ষকে সহযোগিতা করবে: শ্রমমন্ত্রী
ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে মালিকপক্ষকে সরকার সব ধরনের সহযোগিতার করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের পাশে আছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সংঘাত চলাকালে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব শ্রমিক-প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আন্তর্জাতিক নারী দিবসে প্রবাসী নারীকর্মীদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি
প্রায় ১০ লাখের বেশি নারী কর্মী বর্তমানে বিদেশে কর্মরত। সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার। যাদের বেশিরভাগই শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনসহ নিপীড়নের নানা অভিযোগ আছে। গেল আট বছরে প্রায় ৮০০ নারীর মরদেহ দেশে ফিরেছে বাক্সবন্দী হয়ে। আন্তর্জাতিক নারী দিবসে দেশের নারীদের মতো প্রবাসের নারীকর্মীদেরও অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান সংশ্লিষ্টদের।

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে আনোয়ারায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বৈষম্যমূলক: সিপিডি
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক, দেশের উন্নয়নে বড় বাধা তৈরি করবে— দাবি করে এটি বাতিল করার আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড.খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) দুপুরে বর্তমান সরকারের ১৮০ দিনের পরিকল্পনা, অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও ভাবনা ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক আবরোধ শ্রমিকদের
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক আবরোধ করেছে বি ব্রাদার্স কারখানার শ্রমিকরা। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে মহাসড়কের মুইকুলী এলাকায় জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকের কর্মবিরতি ও লাইটারেজ সংকটে পণ্যখালাস ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরে
গত বছরের চেয়ে এবছর রমজানকে সামনে রেখে রেকর্ড পরিমাণ নিত্য খাদ্যপণ্য আমদানি হলেও বাজারে নেই কোনো সুফল। আমদানিকারকদের দাবি, বন্দরে শ্রমিকদের কর্মবিরতির পাশাপাশি লাইটারেজ জাহাজ ও ঘাট সংকটে পণ্যখালাস মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যে কারণে ছোলা, চিনি, ভোজ্যতেলসহ কিছু পণ্যের দাম বেড়েছে। যদিও জাহাজ মালিকদের অভিযোগ কিছু অসাধু আমদানিকারক পণ্যের দাম বাড়াতে দেশের বিভিন্ন নৌ বন্দরের ঘাটে লাইটারেজ জাহাজকে গুদাম বানিয়ে রাখে।

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত
আদালতের আদেশ বাস্তবায়নের মাধ্যমে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানটির শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মাঘের শীতে কাঁপছে পঞ্চগড়, কুয়াশা–ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন
হিমালয় কন্যা পঞ্চগড়ে বরাবরই শীতের তীব্রতা বেশি। মাঘের শীতে জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের সঙ্গে লড়াই করে ভাত কাপড়ের সংগ্রাম করছেন নিম্ন আয়ের মানুষেরা। গরম কাপড়ের অভাবে কষ্টে রাত কাটছেন অনেকের।

বিদেশি শ্রমিকদের অবশ্যই বৈধ কাগজপত্র থাকতে হবে: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
সম্প্রতি কারখানায় অভিযানে ভুয়া নথি উদ্ধারের পর বিদেশি শ্রমিক নিয়োগে আরও কঠোর বার্তা দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। তিনি বলেছেন, বিদেশি শ্রমিকদের অবশ্যই বৈধ কাগজপত্র থাকতে হবে, এটি নিশ্চিত করার সম্পূর্ণ দায় মালিকপক্ষের।