সংবাদ-সম্মেলন
নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

নওগাঁয় ট্রাক থামিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ১টি ট্রাক, ১টি পালসার মোটরসাইকেল, একটি ভ্যান, ৩টি শাবল, ২টি ধারালো হাসুয়া, ১টি হ্যাসকোব্লেড, ১টি সুতার তৈরি বেল্ট, ২টি বড় টর্চলাইট এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নরসিংদীতে ফেব্রিক্স কারখানায় হামলা-চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

নরসিংদীতে ফেব্রিক্স কারখানায় হামলা-চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

নরসিংদীর মাধবদীতে ওয়াকফি নিট ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড নামের একটি নির্মাণাধীন পোশাক কারখানায় হামলা, চাঁদাবাজি ও প্রতিষ্ঠানের কর্মীদের মারধরের অভিযোগ তুলে এর প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কারখানা কর্তৃপক্ষ।

‘জেল খাটা কেমন’ কৌতূহল থেকেই নারায়ণগঞ্জে শিশু হোসাইন হত্যা: পুলিশ

‘জেল খাটা কেমন’ কৌতূহল থেকেই নারায়ণগঞ্জে শিশু হোসাইন হত্যা: পুলিশ

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইনকে নির্মমভাবে হত্যা করেছে তারই সমবয়সী কয়েকজন কিশোর বন্ধু। ভয়াবহ এ ঘটনায় উঠে এসেছে বিস্ময়কর ও উদ্বেগজনক তথ্য—শুধু ‘জেল খাটা কেমন’ সে কৌতূহল থেকেই তারা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়।

পাবনায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ আটক ৩

পাবনায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ আটক ৩

পাবনায় ডিবি পুলিশের অভিযান ৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজন আটক করেছে ডিবি পুলিশ। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য দেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

প্রধানমন্ত্রী দেশের সেবা করতেই সরকার পরিচালনার দায়িত্বে এসেছেন: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রী দেশের সেবা করতেই সরকার পরিচালনার দায়িত্বে এসেছেন: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সেবা করতেই সরকার পরিচালনার দায়িত্বে এসেছেন।’ আজ (শনিবার, ১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এসব কথা বলেন।

সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে: মাহদী আমিন

সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে: মাহদী আমিন

বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে এক অবিস্মরণীয় অর্জন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ (শনিবার, ১৮ এপ্রিল বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

জ্বালানির মজুত রয়েছে, দুই মাস কোনো সংকট হবে না: জ্বালানি মন্ত্রণালয়

জ্বালানির মজুত রয়েছে, দুই মাস কোনো সংকট হবে না: জ্বালানি মন্ত্রণালয়

জ্বালানি তেলের যে পরিমাণ মজুত রয়েছে, আগামী দুই মাস কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়। আজ (বুধবার, ১৫ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মনির চৌধুরী এ কথা বলেন।

‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করছে র‍্যাব’

‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করছে র‍্যাব’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব। আজ (শনিবার, ১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাপান, ইন্দোনেশিয়া ও ওমান

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাপান, ইন্দোনেশিয়া ও ওমান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাপান, ইন্দোনেশিয়া ও ওমান। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভন মেওয়েংকাং সংঘাতের সঙ্গে জড়িত সকল পক্ষকে সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছেন। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের ১৫ দফা ‘অযৌক্তিক’ ও ‘অগ্রহণযোগ্য’: ইসমাইল বাঘাই

যুক্তরাষ্ট্রের ১৫ দফা ‘অযৌক্তিক’ ও ‘অগ্রহণযোগ্য’: ইসমাইল বাঘাই

যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ১৫ দফা যুদ্ধবিরতি পরিকল্পনাকে ‘অযৌক্তিক’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। সোমবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানান। খবর আল জাজিরার।

‘জ্বালানি সংকট নেই, এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ’

‘জ্বালানি সংকট নেই, এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ’

দেশে জ্বালানি সংকট নেই এবং চলতি এপ্রিল মাসে সরবরাহ পরিস্থিতি পুরোপুরি নিরাপদ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

১৮০ দিনে ১২০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা: তথ্যমন্ত্রী

১৮০ দিনে ১২০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশে ১ হাজার ২০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের। আজ (বুধবার, ২৫ মার্চ) সরকারের এক মাসের অর্জন তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।