অবসরপ্রাপ্ত সেনাদের কল্যাণে ‘এক পদ, এক বেতন’ নীতি— প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনা
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ কে এম শামছুল ইসলাম। পরিদর্শনকালে তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সরকারের ‘এক পদ, এক বেতন’ (ওয়ান র্যাংক, ওয়ান পে) নীতি বাস্তবায়নের কথা জানান। এছাড়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে সমপদের জন্য সমান বেতন নীতি কার্যকরের বিষয়টি ত্বরান্বিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।