সাক্ষাৎকার না দিয়ে এখন টিভিসহ দুই সাংবাদিককে জিডির ‘হুমকি’ থানার ওসির
পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের বিরুদ্ধে সাক্ষাৎকার নিতে গিয়ে দুই টেলিভিশন সাংবাদিককে সাধারণ ডায়েরি (জিডি) করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন। আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাঁথিয়া থানার ওসির কক্ষে এই ঘটনা ঘটে।