প্রকৃতির কোলে ফুটবল উৎসব; জনপ্রিয় হচ্ছে সাগরপাড়ের খেলা
এক পাশে নীল সমুদ্র, অন্য পাশে সবুজ ঝাউবন—মাঝখানে বিস্তীর্ণ বালিয়াড়ি। প্রকৃতির এমন অপূর্ব সৌন্দর্যের মাঝে ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছিল কক্সবাজারের প্যাঁচার দ্বীপের মারমেইড বিচ। সাগরপাড়ের ফুটবলকে জনপ্রিয় করা, শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং পর্যটকদের জন্য ভিন্নধর্মী বিনোদনের আয়োজন সব মিলিয়ে বসেছিল ‘অনূর্ধ্ব-১৫ মারমেইড বিচ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। খুদে ফুটবলারদের লড়াই দেখতে ছুটে আসেন স্থানীয় দর্শকের পাশাপাশি পর্যটকরাও।