
আবারও বন্ধ সাজেক ভ্যালি
অনিবার্য কারণবশত আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। আজ (বুধবার, ২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার থেকে আবারও সাজেক সড়কে অবরোধ
রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সড়কে আগামীকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) সকাল ৬টা থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ নিয়ন্ত্রিত পাহাড়ি দুই সংগঠন ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কারবারি অ্যাসোসিয়েসন’। একইসঙ্গে সাজেক পর্যটনে ভ্রমণে থাকা পর্যটকদের আজকের (বুধবার, ২১ অক্টোবর) মধ্যে সাজেক পর্যটন ত্যাগ করার জন্য অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি।

৯৬ ঘণ্টা পর তুলে নেয়া হলো সাজেক পর্যটনকেন্দ্রের নিষেধাজ্ঞা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার ৯৬ ঘণ্টা পরে রাঙামাটি সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এক জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা তুলে নেন।

অব্যাহত ভারী বর্ষণে অনির্দিষ্টকালের জন্য সাজেক বন্ধ ঘোষণা
রাঙামাটিতে অব্যাহত ভারী বর্ষণে প্রাণহানি এড়াতে অনির্দিষ্টকালের জন্য দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।