সিটি-করপোরেশন

নাসিক প্রশাসক সাখাওয়াত: যানজট-হকার-মাদক দমনে কাজের অঙ্গীকার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাখাওয়াত হোসেন খান বলেছেন, দল আমার প্রতি আস্থা রেখেছে, এজন্য আমি কৃতজ্ঞ। এছাড়া নগরীর যানজট, হকার সমস্যা, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে কাজ করতে চান বলে জানান তিনি।

পুরাতন গোমতী উন্নয়ন: দখলমুক্তির চ্যালেঞ্জে থমকে থাকা প্রকল্পে নতুন অগ্রযাত্রা
এক যুগের বেশি সময় ধরে পুরাতন গোমতী নদীর সৌন্দর্যবর্ধনের প্রকল্প ঝুলে থাকলেও এবারে প্রকল্প হাতে নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। তবে সেই প্রকল্প বাস্তবায়নের সবথেকে বড় চ্যালেঞ্জ নদীর ৬ কিলোমিটার অংশের অবৈধ দখলমুক্ত করা। তবে সিটি করপোরেশন বলছে, আগামী বছর শুরু হবে প্রকল্প বাস্তবায়নের কাজ। যাতে হাতিরঝিলের আদলে সাজিয়ে তোলা হবে নদীর পাড়। আর এই প্রকল্পের ব্যয় ২২০ কোটি টাকা।