সিনেমা-প্রদর্শন
কওমি শিক্ষার্থীদের বাধায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

কওমি শিক্ষার্থীদের বাধায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় দর্শকনন্দিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর বিরুদ্ধে ফেসবুকে প্রচারণা চালানোর পর কোনো অবস্থাতেই সিনেমাটি প্রদর্শন করতে না দেয়ার বিষয়ে কওমি শিক্ষার্থীদের ঘোষণার পর বিশৃঙ্খলা এড়াতে সিনেমাটির প্রদর্শন স্থগিত করেছে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। গতকাল (শুক্রবার, ২৯ মে) বিকেলে জেলা শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর সিনেমা প্রদর্শন করতে না দেয়ার ঘোষণা দেয় কওমি শিক্ষার্থীদের একটি অংশ। এর পরিপ্রেক্ষিতে সিনেমাটির প্রদর্শনী স্থগিত করে বিবৃতি দেয় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। সিনেমা প্রদর্শনীতে বাধা দেয়ায় ক্ষোভ এবং উদ্বেগ জানিয়েছেন সংস্কৃতি্প্রেমিরা।