‘এবার রাম, পরে বাম’ কৌশলে পশ্চিমবঙ্গে বিজেপির জয়
ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী দল বিজেপির ঐতিহাসিক জয়ের পেছনে একটি চমকপ্রদ রাজনৈতিক সমীকরণ কাজ করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে বাম দলগুলোর বিশ্বস্ত ভোটারদের একটি বড় অংশ এবার বিজেপিকে ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন এটি ‘এবার রাম, পরে বাম’ কৌশল হিসেবে পরিচিতি পেয়েছে। এনডিটিভির বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।