সুদানে বেসামরিক মানুষের ওপর হামলার নিন্দা জাতিসংঘের; অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান
সুদানে বেসামরিক নাগরিকদের ওপর ড্রোন হামলাসহ সব ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। সংঘাতরত পক্ষগুলোকে সতর্ক করে সংস্থাটি বলেছে, চলমান এই সংকটের কোনো ‘সামরিক সমাধান নেই’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।