রাগবি ফেডারেশনের কর্মকর্তার বিরুদ্ধে নারী রেফারির হয়রানির অভিযোগ
বাংলাদেশ রাগবি ফেডারেশনের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব শোভনের বিরুদ্ধে ম্যাচ চলাকালে হয়রানির অভিযোগ তুলেছেন ম্যাচ অফিশিয়াল হিসেবে কাজ করা সুমাইয়া সুলতানা। তবে সুমাইয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে শৃঙ্খলা ভঙ্গ ও অন্যান্য কারণে হয়েছে বলে জানান নাজমুস সাকিব। এ সময়ে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগও এনেছেন রাগবির এ কর্মকর্তা।