সুলতান-সালাউদ্দিন-টুকু
নির্বাচনি প্রচারণায় শনিবার টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনি প্রচারণায় শনিবার টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ দিন টাঙ্গাইল শহরের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

ধানের শীষের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো: সুলতান সালাউদ্দিন টুকু

ধানের শীষের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের ভোটে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। আর ধানের শীষের বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো। আজ (মঙ্গলবার,২৭ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বাঘিল ইউনিয়নের শিবপুর ঘাট এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি ক্ষমতায় এলে দেশের বেকার সমস্যা দূর করবে: টুকু

বিএনপি ক্ষমতায় এলে দেশের বেকার সমস্যা দূর করবে: টুকু

বিএনপি ক্ষমতায় এলে দেশের বেকার সমস্যা দূর হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

তারেক রহমানের হাতেই দেশ ও গণতন্ত্র নিরাপদ: সালাউদ্দিন টুকু

তারেক রহমানের হাতেই দেশ ও গণতন্ত্র নিরাপদ: সালাউদ্দিন টুকু

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতেই দেশ ও দেশের গণতন্ত্র নিরাপদ বরে মন্তব্য করেছেন দলের প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতি মিলনায়তনে সদরের আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছে বিএনপি: সালাউদ্দিন টুকু

দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছে বিএনপি: সালাউদ্দিন টুকু

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছেন। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিকেলে শহরের পার্ক বাজারে চাঁদ বাজার দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

‘বাংলাদেশকে এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে’

‘বাংলাদেশকে এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে’

টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের আগমন ঘিরে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে: টুকু

তারেক রহমানের আগমন ঘিরে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে: টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইলে আগমন ঘিরে পুরো জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তিনি মওলানা ভাসানীর কবর জিয়ারত ও দোয়া করেন।

বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বিএনপি একটি জনবান্ধব দল। দেশনায়ক তারেক রহমান সবসময় বলেছেন- জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। বিএনপি সেই নীতিতেই বিশ্বাসী।’ গতকাল (সোমবার, ৫ জানুয়ারি) রাতে টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের রূপসী যাত্রা গ্রামে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা-দাফন সম্পন্ন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা-দাফন সম্পন্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) বিকেলে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার আয়োজন করা হয়।

টাঙ্গাইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম

টাঙ্গাইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে মাদ্রাসার হাফেজ দ্বারা পবিত্র কোরআনের তিলাওয়াত করা হয়েছে।

টাঙ্গাইলে সাত আসনে বিএনপির ১৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

টাঙ্গাইলে সাত আসনে বিএনপির ১৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে টাঙ্গাইলের আসনগুলোতে প্রার্থী ও ভোটাররা নানা জল্পনা কল্পনা শুরু করেছেন। প্রার্থীদের কাছে উন্নয়নসহ নানা দাবি তুললেন ভোটাররা। আবার ভোটারও বিজয়ী হতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) পর্যন্ত সাতটি আসনে দলীয় মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৭ জন বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোয়নপত্র সংগ্রহ করেছেন।

মওলানা ভাসানী সারাজীবন মজলুম মানুষের পক্ষে কাজ করেছেন: সালাউদ্দিন টুকু

মওলানা ভাসানী সারাজীবন মজলুম মানুষের পক্ষে কাজ করেছেন: সালাউদ্দিন টুকু

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী সারাজীবন মজলুম মানুষের পক্ষে কাজ করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। মওলানা ভাসানী কখনও অন্যায়ের কাছে আপোষ করেননি। তিনি ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে ওয়া আলাইকুম আসসালাম বলে স্বাধীনতার বীজ বপন করেছিলেন। পরে ১৯৭১ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে জনগণের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে।