ইউরোপে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রমাণ দেখছে না ব্রিটেন
ব্রিটিশ সরকারের মন্ত্রী স্টিভ রিড বলেছেন, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউরোপে হামলার পরিকল্পনা করছে—এমন দাবির পক্ষে কোনো মূল্যায়ন নেই। এমনকি ইরানের সেই সক্ষমতাও আছে কি না, সে সম্পর্কেও কোনো মূল্যায়ন তার জানা নেই। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।