
অর্থ আত্মসাতের অভিযোগ: পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রায় ৪৩ কোটি ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিককে দুদকে তলব করা হয়েছে।

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ বৈঠক ও সেমিনার শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাকে বহনকারী বিমানটি। এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে অর্ধশতাধিক স্বর্ণবার জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে ৫০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালিয়েছে তারা।

বিমানবন্দরের কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট, মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়াশরুমের কমোডের ট্যাংকের ভেতর থেকে ৪ কেজি ২০৪ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা আটটি ডিমসদৃশ প্যাকেটে থাকা পেস্টের প্রাথমিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা।

বিশাল খরচ, শাহজালালের নাম বদলের পক্ষে নন প্রধানমন্ত্রী: বিমানমন্ত্রী
বিশাল অঙ্কের অর্থ অপচয় রোধে আপাতত ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর’ এর নাম পরিবর্তন না করে, দ্রুততম সময়ে থার্ড টার্মিনাল চালুর দিকেই মূল মনোযোগ দিচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে এ টার্মিনালটি চালুর ব্যাপারে আশাবাদ প্রকাশ করা হয়েছে।

দিল্লিফেরত ফ্লাইটে ২ যাত্রীর ব্যাগ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ
গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ আটক করেছে। আটককৃত মদের আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) ভোরে ‘আমনি এয়ারে’র বিশেষ ফ্লাইটে (ফ্লাইট নম্বর: OAE2323) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে: পর্যটনমন্ত্রী
চলতি বছরের ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা।

থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে: বেবিচক
রাজধানীর উত্তরায় অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের ব্যয়, ভেরিয়েশন কার্যক্রম, চুক্তি বাস্তবায়ন এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

কক্সবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুই দিনের সরকারি সফরে কক্সবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আগামী ১৭ ও ১৮ জুলাই কক্সবাজারে অবস্থানকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক সপ্তাহের জাপান সফর শেষে দেশে ফিরেছেন। আজ (শনিবার, ৯ মে) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ তাকে স্বাগত জানান।

হাম-রুবেলা ও টিটেনাসের ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ইউনিসেফ এবং গ্যাভির সহযোগিতায় হাম-রুবেলার ১৫ লাখ ও টিটেনাসের ৯০ হাজার ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।