কোনো বিশ্ববিদ্যালয়ে আর ফ্যাসিবাদ কায়েম হতে দিবে না ছাত্রদল: রাকিব
দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আর ফ্যাসিবাদ কায়েম হতে দিবে না ছাত্রদল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ‘বাংলাদেশে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তারা যেন কখনও পুনর্বাসিত হতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা জাগ্ৰত রয়েছে।’