নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি
বাংলাদেশে নতুন দুটি জাতীয় দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে একটি দিবসে থাকবে সাধারণ সরকারি ছুটি। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের (Tarek Rahman) সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।