খাল খনন কর্মসূচি শুরু হবে কাল; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
খরা মৌসুমে সেচের পানির সংকট এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। আগামীকাল (সোমবার, ১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন এবং একটি স্লুইস গেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্বোধনের আগে সার্বিক প্রস্তুতি দেখতে পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী।